View in English
Trimet

ট্রাইমেট

Tablet

🧬 Trimetazidine Dihydrochloride 🏢 Drug International Ltd.
Generic Name Trimetazidine Dihydrochloride
Strength 20 mg
Manufacturer Drug International Ltd.
Unit Price Unit Price: ৳ 3.05 (5 x 10: ৳ 152.50) Strip Price: ৳ 30.50

🔹 নির্দেশনা

ট্রাইমেট স্ট্যাবল এনজিনা পেকটোরিসের যেসব রোগী প্রথম পছন্দের এন্টিএনজিনাল থেরাপী দ্বারা নিয়ন্ত্রিত হয়না বা অসহনীয় তাদের লক্ষণজনিত চিকিৎসায় সহযোগী থেরাপী হিসাবে ব্যবহৃত হয়।

🔹 ফার্মাকোলজি

ট্রাইমেটাজিডিন ডাইহাইড্রোক্লোরাইড প্রথম ৩-কিটো এসাইল কো-এ থায়োলেজ ইনহিবিটর যা মেটাবলিক এন্টিইসকেমিক ঔষধ হিসাবে সকল করোনারী রোগীদের জন্য অত্যন্ত কার্যকর। ট্রাইমেটাজিডিন ডাইহাইড্রোক্লোরাইড ৩-কিটোএসাইল কো-এ থায়োলেজ এনজাইমকে বাঁধা দেয়ার মাধ্যমে অক্সিজেনকে ফ্যাটি এসিড পাথওয়ে থেকে Glucose পাথওয়েতে ট্রান্সফার করে। যেহেতু Glucose পাথওয়ে শক্তি উৎপাদনের জন্য অধিক কার্যকরী সেহেতু সমপরিমান অক্সিজেন ব্যয়ে বেশী পরিমানে শক্তি তৈরী হয় এবং হার্টকে বেশী কার্যকর রাখে। অধিকন্তু Glucose এরোবিক অক্সিডেশনের মাধ্যমে ল্যাকটিক এসিড কম তৈরী হওয়ার ফলে এটা এনজিনা পেকটোরিস প্রতিরোধ করে।

🔹 মাত্রা ও ব্যবহারবিধি

ট্রাইমেটাজিডিনের অনুমোদিত মাত্রা হল ৩৫ মিঃগ্রাঃ দিনে ২ বার অথবা ২০ মিঃগ্রাঃ দিনে ৩ বার খাবার গ্রহণের সময়। তিন মাস পর চিকিৎসার উপকারিতা মূল্যায়ন করা উচিত এবং চিকিৎসার উপকারিতা না পেলে ট্রাইমেটাজিডিন সেবন বন্ধ করা উচিত।

🔹 মিথস্ক্রিয়া

কোন ধরনের ঔষধের সাথে মিথষ্ক্রিয়া নেই। বিশেষ করে বিটা-ব্লকার, ক্যালসিয়ামবিরোধী ঔষধ, নাইট্রেট, হেপারিন, হাইপোলিপিডেমিক ঔষধ বা ডিজিটালিস এর সাথে কোন মিথষ্ক্রিয়া নেই।

🔹 প্রতিনির্দেশনা

যে সব রোগীর এই ঔষধের মূল উপাদান বা যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা আছে, তাদের ক্ষেত্রে ট্রাইমেটাজিডিন প্রতিনির্দেশিত। যে সমস্ত রোগীর পারকিনসন ডিজিজ, পারকিনসোনিয়ান সিম্পটমস্, ট্রেমর, রেস্টলেস লেগস্ মুভমেন্ট ডিসঅর্ডার এবং তীব্র বৃক্কীয় বিঘ্নিত কার্যকারিতা আছে তাদের ক্ষেত্রে ট্রাইমেটাজিডিন প্রতিনির্দেশিত।

🔹 পার্শ্ব প্রতিক্রিয়া

ট্রাইমেটাজিডিন নিরাপদ এবং সুসহনীয়। ট্রাইমেটাজিডিনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হল- ঝিঁমুনী, মাথাব্যথা, পেটব্যথা, ডায়রিয়া, বদহজম, বমি বমি ভাব, বমি, ফুসফুড়ি, চুলকানি, আরটিকেরিয়া এবং দূর্বলতা।

🔹 গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী মহিলাদের উপর ট্রাইমেটাজিডিনের ব্যবহারের কোন তথ্য নেই। প্রাণীজ গবেষণায় জনন বিষক্রিয়ার উপর প্রত্যক্ষ বা পরোক্ষ কোন ক্ষতিকর প্রভাব নির্দেশ করে না। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গর্ভবতী মহিলাদের ট্রাইমেটাজিডিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মাতৃদুগ্ধের সাথে নিঃসৃত হয় কিনা জানা যায়নি। নবজাতকের ঝুঁকি বাদ দেয়া যায়না। স্তন্যদানকালে ট্রাইমেটাজিডিন ব্যবহার করা উচিৎ নয়।

🔹 সতর্কতা

ট্রাইমেটাজিডিন, এনজিনা এটাকের নিরাময় বা আনস্ট্যাবল এনজিনা পেকটোরিসের প্রাথমিক চিকিৎসার জন্য নয়। এটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের চিকিৎসার জন্যও নয়।

🔹 সংরক্ষণ

আলো ও তাপ থেকে দূরে, শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

🔍 লোকজন আরও খুঁজছেন

ট্রাইমেট ট্রাইমেট এর কাজ কি ট্রাইমেট খাওয়ার নিয়ম ট্রাইমেট এর দাম কত ট্রাইমেট এর পার্শ্বপ্রতিক্রিয়া ট্রাইমেট কিসের ওষুধ ট্রাইমেট এর ডোজ ট্রাইমেট সম্পর্কে বিস্তারিত Trimetazidine Dihydrochloride Drug International Ltd. বাংলাদেশের ঔষধ ট্রাইমেট 20 mg

💡 Frequently Asked Questions

ট্রাইমেট স্ট্যাবল এনজিনা পেকটোরিসের যেসব রোগী প্রথম পছন্দের এন্টিএনজিনাল থেরাপী দ্বারা নিয়ন্ত্রিত হয়না বা অসহনীয় তাদের লক্ষণজনিত চিকিৎসায় সহযোগী থেরাপী হিসাবে ব্যবহৃত হয়।
ট্রাইমেটাজিডিনের অনুমোদিত মাত্রা হল ৩৫ মিঃগ্রাঃ দিনে ২ বার অথবা ২০ মিঃগ্রাঃ দিনে ৩ বার খাবার গ্রহণের সময়। তিন মাস পর চিকিৎসার উপকারিতা মূল্যায়ন করা উচিত এবং চিকিৎসার উপকারিতা না পেলে ট্রাইমেটাজিডিন সেবন বন্ধ করা উচিত।
ট্রাইমেটাজিডিন নিরাপদ এবং সুসহনীয়। ট্রাইমেটাজিডিনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হল- ঝিঁমুনী, মাথাব্যথা, পেটব্যথা, ডায়রিয়া, বদহজম, বমি বমি ভাব, বমি, ফুসফুড়ি, চুলকানি, আরটিকেরিয়া এবং দূর্বলতা।

User Reviews

No reviews yet!
Be the first to share your experience.

Write a Review

Alternative Medicines
(Same Generic)

Angimet MR Tablet (Modified Release)

Orion Pharma Ltd.

Unit Price: ৳ 6.00 (3 x 10: ৳ 180.00) Strip Price: ৳ 60.00

Angimet Tablet

Orion Pharma Ltd.

Unit Price: ৳ 3.01 (5 x 10: ৳ 150.50) Strip Price: ৳ 30.10

Angirid MR Tablet (Modified Release)

ACME Laboratories Ltd.

Unit Price: ৳ 10.00 (6 x 10: ৳ 600.00) Strip Price: ৳ 100.00

Antoris MR Tablet (Modified Release)

Opsonin Pharma Ltd.

Unit Price: ৳ 7.00 (2 x 21: ৳ 294.00) Strip Price: ৳ 147.00

Angivent MR Tablet (Modified Release)

Square Pharmaceuticals PLC

Unit Price: ৳ 10.00 (3 x 10: ৳ 300.00) Strip Price: ৳ 100.00

Feelnor MR Tablet (Modified Release)

Incepta Pharmaceuticals Ltd.

Unit Price: ৳ 6.75 (3 x 10: ৳ 202.50) Strip Price: ৳ 67.50

Metacard MR Tablet (Modified Release)

Aristopharma Ltd.

Unit Price: ৳ 10.00 (6 x 14: ৳ 840.00) Strip Price: ৳ 140.00

Metavas MR Tablet (Modified Release)

NIPRO JMI Pharma Ltd.

Unit Price: ৳ 8.00 (6 x 10: ৳ 480.00) Strip Price: ৳ 80.00

Metazine MR Tablet (Modified Release)

Beximco Pharmaceuticals Ltd.

Unit Price: ৳ 8.00 (2 x 15: ৳ 240.00) Strip Price: ৳ 120.00

Vastadin MR Tablet (Modified Release)

Sharif Pharmaceuticals Ltd.

Unit Price: ৳ 5.01 (3 x 10: ৳ 150.30) Strip Price: ৳ 50.10