Lasix is indicated in-
- Fluid retention associated with chronic congestive cardiac failure (if diuretic treatment is required).
- Fluid retention associated with acute congestive cardiac failure.
- Fluid retention associated with chronic renal failure.
- Maintenance of fluid excretion in acute renal failure, including that due to pregnancy or burns.
ল্যাসিক্স নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
- দীর্ঘ মেয়াদী কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওরের (হৃদযন্ত্রের অকার্যকারিতায়) কারণে শরীরে পানি জমা হলে (যদি মূত্রবর্ধনকারী ওষুধের দরকার হয়)।
- তীব্র কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওরের (হৃদযন্ত্রের অকার্যকারিতায়) কারণে শরীরে পানি জমা হলে
- দীর্ঘমেয়াদী কিডনী রোগের কারণে শরীরে পানি জমা হলে।
- তীব্র কিডনী ফেইলিওরের (অকার্যকারিতার) কারণে শরীরে পানি জমা হলে তার সাথে গর্ভাবস্থায় বা শরীর পুড়ে যাবার কারণেও হতে পারে সেক্ষেত্রে সেই পানি নি:সরণে সহায়ক হিসাবে।
- নেফ্রেটিক সিন্ড্রোম (কিডনী রোগের কারণে মূত্রের সাথে অধিক পরিমানে প্রোটিন নির্গত হওয়া) এর ফলে শরীরে পানি জমা হলে (যদি মূত্রবর্ধনকারী ওষুধের দরকার হয়)।
- যকৃতের রোগের ফলে শরীরে পানি জমা হলে (যদি এ্যালডোস্টেরন এ্যাণ্টাগোনিস্টস এর সাথে সম্পূরক চিকিৎসার প্রয়োজন হয়)।
- উচ্চরক্তচাপ
- উচ্চরক্তচাপ জনিত সংকটে সহায়ক চিকিৎসা হিসেবে।
- ফোর্সড ডায়ুরেসিস এর সহায়ক হিসাবে।